ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা মামলার FIR এ কি ছিলো?

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা মামলার FIR এ কি ছিলো? বিস্তারিত পড়ুন The Historical Analysis এ
ইমরান খান


৬ মার্চ আবদুল খলিল কাকার নামের এক ব্যক্তি কোয়েটার বিজলি রোড থানায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিলেন।

ডনের সূত্র অনুযায়ী এফআইআর-এ কাকার বলেছেন, "ইমরান ৫ মার্চ লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে জনসাধারণের কাছে ভাষণ দিয়েছিলেন। যেখানে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন।"

তিনি অভিযোগ করেন যে, "প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার সমতুল্য। ইমরান প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন বলে অভিযোগকারীর দাবি করেন।"

অভিযোগে পাকিস্তান দণ্ডবিধির ১২৪-এ ধারা রাষ্ট্রদ্রোহ, ১৫৩-এ ধারা দাঙ্গা সংঘটিত হলে দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি দেওয়া এবং ৫০৫ ধারা জনসাধারণের দুর্নাম ঘটানো বিবৃতি উল্লেখ করে মামলার এফআইআর করা হয়।

বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ বশির আহমেদ বাজাইয়ের আদালত ইমরানের বিরুদ্ধে কোয়েটার বিজলি রোড থানায় নথিভুক্ত একটি মামলায় এফআইআরের ভিত্তিতে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

0 মন্তব্যসমূহ