১০ মে ২০২৩ আন্তর্জাতিক খবরাখবর
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাগাজিন লেখক জিন ক্যারলকে যৌন নিপীড়ন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।
BBC এর খবরে জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প ম্যাগাজিন লেখক জিন ক্যারলকে যৌন নিপীড়ন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। ওই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন ম্যানহাটন ফেডারেল আদালত।
PTI এর চেয়ারম্যান ইমরান খানের পর এবার পাঞ্জাবের সাবেক গভর্নর ওমর সরফরাজকে গ্রেফতার করা হয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইমরান খানকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর বুধবার ভোরে তার পাঞ্জাবের বাড়িতে অভিযান চালিয়ে চিমাকে গ্রেফতার করেছে অ্যান্টি করাপশন এস্টাব্লিশমেন্ট (ACE)।
PTI এর চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের একদিন পর এবার দলটির মহাসচিব আসাদ উমরকে গ্রেফতার করা হয়েছে।
জিও নিউজ জানিয়েছে, "ইসলামাবাদ পুলিশের CTD শাখা কর্মকর্তারা আসাদ উমরকে ইসলামাবাদ হাইকোর্টের বার রুমের বাইরে থেকে তুলে নিয়ে গেছে।"
এই খবরে আরো বলা হয়েছে, "এদিন পিটিআইয়ের সেক্রেটারি জেনারেল (মহাসচিব) ও অন্যান্য নেতারা পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাত করতে অনুমতির জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জমা দিতে গিয়েছিলে। এ সময় তাকে গ্রেফতার করা হয়।"
পাঞ্জাবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। গ্রেফতার এক হাজার।
ইমরান খান গ্রেফতারের পর পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এদিকে পাঞ্জাব পুলিশ বলছে, "এ প্রদেশে প্রায় এক হাজার লোক গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে তাদের গ্রেফতার করা হয়। আইন ভঙ্গ করার দায়ে প্রদেশজুড়ে ৯৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এ পর্যন্ত ১৩০ জন কর্মকর্তা ও কর্মী সহিংসতায় আহত হয়েছেন।"
৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে ইমরান খানের বিরুদ্ধে
দ্য ডনের খবরে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান (পিটিআই) ইমরান খান। সেই মামলায় বুধবার ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে তোলা হয় তাকে। পরে আদালত ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রতিবেদনে আরো জানানো হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাকিস্তান ‘অচল’ করার ডাক PTI এর
ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে তার দল পিটিআই পাকিস্তানকে ‘অচল’ করে দেওয়ার ডাক দিয়েছে। নেতাকর্মী ও সমর্থকরা দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা করারও পরিকল্পনা করছে। এমন অবস্থায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই সমর্থকদের নতুন করে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
টানা দ্বিতীয় দিন গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে ২ জনকে হত্যা করেছে ইসরাইল।
টানা দ্বিতীয় দিন গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক ফিলিস্তিনি নিহত ও দুইজন আহত হয়েছেন।
ন্যাটো দপ্তর খুলতে চায় জাপান।
মঙ্গলবার প্রকাশিত CNN এ এক বিশেষ সাক্ষাৎকারে এশিয়ায় ন্যাটো দপ্তর খুলতে চায় জাপান এ কথা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি। তবে দেশে ন্যাটোর অফিস খোলার ব্যাপারে কথাবার্তা হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইয়োশিমাসা হায়াশি।
ইসরাইলে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, "মঙ্গলবার ইসরাইলি বাহিনী যে হামলা চালিয়েছে তাতে নারী ও শিশুসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। এর প্রতিবাদে ইহুদিবাদীদের উপশহর সিদরুত ও আসকালানসহ বিভিন্ন এলাকায় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনি সংগ্রামীরা। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সিদরুতসহ কয়েকটি উপশহরে সাইরেনের শব্দ শোনা যায়।"

0 মন্তব্যসমূহ
আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
Thanks for supporting us.