১ জুলাই ২০২৩ আন্তর্জাতিক খবরাখবর
কুরআন অবমাননা মুসলিম বিশ্ব এটা মেনে নেবে না: ইরানের প্রেসিডেন্ট
ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, শুক্রবার ইরানের রাফসানজান শহরে জুমার নামাজে অংশ নিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, 'পবিত্র কুরআন অবমাননার অর্থ হচ্ছে, গোটা মানবতা ও ইসলামি মূল্যবোধের অবমাননা। মুসলিম বিশ্ব এটা মেনে নেবে না।'
ফ্রান্সে বিক্ষোভ আরও চাঙ্গা হচ্ছে
পুলিশের গুলিতে অপ্রাপ্তবয়স্ক তরুণের মৃত্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। শনিবার (১ জুলাই) মধ্যরাতেও বিক্ষোভকারীরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। গাড়িতে অগ্নিসংযোগ, দোকানপাটে ভাঙচুর করেছেন তারা।
বিবিসি জানিয়েছে, 'গতরাতে এ পর্যন্ত রাজধানী প্যারিসসহ অন্যান্য শহর থেকে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে ১৩ শত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।'
এবার ন্যাটোর উপর ক্ষোভ প্রকাশ করলেন জেলেনস্কি
গত ২৭ জুন উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জিনস স্টলটেনবার্গ জানিয়েছিলেন, 'রাশিয়া-ইউক্রেনের চলমান এই যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ প্রদানের ব্যাপারটি বিবেচনা করা হবে; তার আগে নয়।
সেই সঙ্গে স্টলটেনবার্গ জানিয়েছিলেন, 'ন্যাটোর সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে অবশ্যই এ যুদ্ধে জয়ী হতে হবে।'
ন্যাটো মহাসচিবের এই শর্তে হতাশা প্রকাশ করে ইগোর ঝোভকা বলেন, ‘যদি ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে ন্যাটোর নেতাদের সাহসের অভাব থাকে, তাহলে ভিলিনাস সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট যাবেন না। কারণ সেক্ষেত্রে তার এই সফর পুরোপুরি অর্থহীন।’
সরকারি ক্যাডার গঠনে নতুন কাঠামো প্রণয়ন করছে চীন
চীনের উন্নয়ন অব্যাহত রাখা, চীনকে বিশ্বদরবারে উন্নীত করা এবং চীনের লক্ষ্যপূরণে বৈশ্বিক বাধা মোকাবিলা হবে এই ক্যাডারদের অন্যতম উদ্দেশ্য হবে বলে জানিয়েছে চীন সরকার।নতুন এই কাঠামোর নাম দেওয়া হয়েছে- চীনের তরে, চীনের ভেতরে। এই কাঠামোতে গোটা বিশ্ব থেকে ভিন্নভাবে মজবুত করে তৈরি করা হবে চীনের ক্যাডারদের।
নির্বাচনে নিষিদ্ধ হলো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো
নির্বাচনি প্রচারে ক্ষমতার অপব্যবহার ও পাবলিক মিডিয়ার অপব্যবহারের জন্য ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ২০৩০ সাল পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। শুক্রবার দেশটির সর্বোচ্চ নির্বাচনি আদালত এ রায় দিয়েছে।

0 মন্তব্যসমূহ
আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
Thanks for supporting us.