মিনার-ই-পাকিস্তান সমাবেশকে পাঞ্জাব সরকার প্রশ্নবিদ্ধ করতে চায়: ইমরান খান
![]() |
| ইমরান খান |
গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে বলে দাবি করে মিস্টার খান বলেন যে, "পাঞ্জাবে সাধারণ নির্বাচন ৩০ এপ্রিলের জন্য নির্ধারিত হয়েছে কিন্তু কোনো নির্বাচনী পরিবেশ বিরাজ করতে দেওয়া হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার দ্বারা নির্বাচনী সমাবেশে আক্রমণ করা হচ্ছে এবং জনসভার অনুমতি বিলম্বিত করা হচ্ছে বলে জানান তিনি।"
এ বিষয়ে যোগাযোগ করা হলে পাঞ্জাবের মুখ্য সচিব জাহিদ আখতার জামান এবং ডেপুটি কমিশনার লাহোর রাফিয়া হায়দার জনসমাবেশের অনুমতি সংক্রান্ত প্রশ্নে মৌন অবস্থান বজায় রাখেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন যে,
"জনসভার অনুমতিতে বিলম্বের লক্ষ্য ছিল পিটিআই সমাবেশকে দেরিতে গ্রহন করা কারণে দলটির পক্ষে অনুষ্ঠানস্থলে প্রচার বা মঞ্চ স্থাপনের জন্য পর্যাপ্ত সময় থাকবে না। এই পরিস্থিতিতে জনসভা আরও বিলম্বিত হতে পারে।"
সমাবেশ রবিবার পর্যন্ত স্থগিত হতে পারে এমন খবর পাওয়া গেলেও দলের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলেছেন যে রমজান রবিবারের মধ্যে শুরু হয়ে যাবে এবং প্রাক্তন ক্ষমতাসীন দলের পক্ষে দিনের বেলায় সভা আয়োজন করা সম্ভব হবে না।
সূত্রঃ ডনের

0 মন্তব্যসমূহ
আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
Thanks for supporting us.